আওয়ামী লীগে ফিরলেন জহিরুল ইসলাম
আওয়ামী লীগে ফিরে গেছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম।
গণফোরামের সভাপতিমণ্ডলীর এই সদস্যের যোগদানের এই খবর বুধবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস জানিয়েছেন, গণফোরাম থেকে পদত্যাগ করে গত ২৯ জানুয়ারি গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জহিরুল ইসলাম।
“নিজের ভুল বুঝতে পেরে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তিনি আওয়ামী লীগে যোগদানের জন্য আবেদন জানান।”
শেখ হাসিনা বুধবার জহিরুল ইসলামের আবেদনে সম্মতি দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জহিরুল ইসলাম ১৯৬৪ সাল থেকে আওয়ামী লীগে ছিলেন। ১৯৯৩ সালে তিনি আওয়ামী লীগ ছেড়ে গণফোরামে যোগ দেন।
