নওগাঁয় জামায়াত নেতা গ্রেপ্তার
নওগাঁ শহর থেকে মঙ্গলবার জেলা জামায়াতের দুই নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এরা হলেন জেলা কর্মপরিষদ সদস্য এনামুল হক ও আব্দুর রাজ্জাক।
বিকালে আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
সদর মডেল থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, বড় ধরনের নাশকতা ঠেকাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, শহরের কাচারী রোড়ের এমদাদ প্রিন্টিং প্রেস থেকে এনামুল হককে এবং তুলাপট্টি থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।
এনামুল শহরের চকদেব জনকল্যাণপাড়ার এবং রাজ্জাক মাষ্টারপাড়া মহল্লার বাসিন্দা।
