২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াত নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলার অভিযোগে বরিশাল সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. শামীম কবিরকে  গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 12:33 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার দুপুরে নগরীর ফজলুল এভিনিউ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে নগরীর সদর রোডে  একটি মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির।  মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ হয়।

মিছিলকারীদের নিক্ষেপ করা ইটে এক পুলিশের নারী কনস্টেবল ও এক উপ পরিদর্শক আহত হন।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আহসান কবির বাদি হয়ে রাতেই কোতয়ালী মডেল থানায় মামলা করেন। এ মামলায় শামীমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।