২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার চাঁদপুরের কচুয়ায় এক কর্মসূচি শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

দেশকে সংঘাতের নিয়ে যাচ্ছে সরকার- বিরোধী দলের বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ সংঘাতের দিকে যাচ্ছে না। দেশে পরিপূর্ণ স্থিতিশীলতা এবং শান্তি বিরাজ করছে।

“বরং বিরোধী দল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে।”

দুপুরে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে এসব কথা বলেন তিনি।

এছাড়া সকালে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণকালে তিনি জানান, বিজিবিতে সদস্য নিয়োগে মুক্তিযোদ্ধার সন্তানদের সুবিধা দেয়া হবে।

দেশের প্রতি উপজেলা থেকে ৩০ জনকে এই চাকরির সুযোগ দেয়ার ঘোষণা দেন মন্ত্রী।