২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাফত মজলিসে ইসহাক ও কাদের পুননির্বাচিত

মোহাম্মদ ইসহাক ও আহমদ আবদুল কাদের খেলাফত মজলিসের আমির ও মহাসচিব পদে আবারো নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 07:11 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শুক্রবার ঢাকার মাহবুব আলী মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশনে আগামী দুই বছরের জন্য দলের নতুন কমিটি গঠিত হয়।

একই অধিবেশনে দলের ৪৩ সদস্যদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ১৬ সদস্যের বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয় বলে খেলাফত মজলিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খেলাফত মজলিস বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক। দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত।