২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জামায়াত আমিরসহ গ্রেপ্তার ৩০

গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহিমসহ দলের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার কামরদহ ইউনিয়নের চেরাগাড়ী গ্রামের স্থানীয় জামায়াত নেতা আব্দুল মান্নানের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অপর গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জেলা কর্মপরিষদ সদস্য মো. নুরুন্নবী প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত আমির মো. আবুল হোসেন মাস্টার। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক মেহেদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাড়িতে গোপন বৈঠক করার সময় এলাকাবাসী তাদের ঘিরে রেখে দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।