২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ঢাকা বারের নেতাদের বৈঠক

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী দল সমর্থিত আইনজীবীরা বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 05:55 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই রুদ্ধদ্বার বৈঠক হয়।

বৈঠকে ওই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্ভাব্য প্যানেল মনোনয়ন নিয়ে আলোচনা হয়।

ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা রয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিন, সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম মিয়া, খোরশেদ আলম, মহসিন হোসেনসহ ৪০জন আইনজীবী এ সময় উপস্থিত ছিলেন।