দোকানে আগুন, একজন জীবন্ত দগ্ধ
রাজধানীর জুরাইনে কমিশনার গলিতে একটি দোকানে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে।
প্রাণ গোপাল নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তি রাস্তা পাশের একটি টঙ দোকান চালাতেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, রোববার ভোর ৫টার দিকে মশার কয়েল থেকে ওই দোকানে আগুন লাগে। পরে তা আশেপাশের আরো দুটো দোকানে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাদী বলেন, “প্রাণ গোপাল একটি দোকানে ঘুমিয়েছিলেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর তার মৃতদেহ পাওয়া যায়।”
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।
