২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংলাপ চাইলে জামায়াতকে ছাড়ুন’

সংলাপে বসতে জামায়াতে ইসলামীকে জোট থেকে বাদ দেয়ার শর্ত বিএনপিকে দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 05:54 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিরোধ যতই হোক না কেন, সমাধান শেষ পর‌্যন্ত আলোচনার টেবিল। জামায়াতকে বাদ দিয়ে মুসলিম লীগ, বঙ্গবন্ধু হত্যাকারীকে বাদ দিয়ে আসুন। আলোচনায় অবশ্যই আমরা বসব।”

Image
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। ছবি: নাসিরুল ইসলাম/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ফেব্র"য়ারি ২৪, ২০১১

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। ছবি: নাসিরুল ইসলাম/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ফেব্র"য়ারি ২৪, ২০১১

“কিন্তু আপনারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে তারপর বলবেন এই যুদ্ধাপরাধী অর্থাৎ জামাত নেতাদের মুক্তি দেন তা হবে না,” বলেন তিনি।

‘চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপের প্রয়োজনীয়ত’ শীর্ষক এই আলোচনা সভায় মুক্তিযুদ্ধের সময় জামায়াতের তৎপরতা তুলে ধরেন শাজাহান খান।

“যারা আমার বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমার বাবা, আমার মাকে হত্যা করেছে, বোনদের ধর্ষণ করেছে, আমি কি তাদের সঙ্গে বসে আদর্শিকভাবে এক হতে পারব?”

“যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত মার্ডারের আসামি শফিউল আলম প্রধানকেও ১৮ দলে নেয়া হয়েছে “

‘সার্ক কালচারাল সোসাইটি’ ও ‘সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’ নামের দুটি সংগঠনের আয়োজনে এই আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনও করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু হোসেন বাবলা।

বাবলা তার বক্তব্যে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপের গুরুত্ব তুলে ধরে প্রধান দুই দলের বাইরে জাতীয় পার্টি এবং বামদলগুলোকে নিয়ে তা করার পরামর্শ দেন।