২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে গাড়ি ভাংচুর, চাঁদপুরে ৫০০ আসামি

অবরোধকালে গাড়ি ভাংচুরের ঘটনায় চাঁদপুরে ১৮ দলীয় জোটের ৫শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

চাঁদপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবরোধকালে গাড়ি ভাংচুরের ঘটনায় চাঁদপুরে ১৮ দলীয় জোটের ৫শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে এই মামলা করে বলে জানান মডেল থানার ওসি মাহবুব মোরশেদ। মামলার বাদী মডেল থানার এসআই মনির হোসেন। ওসি জানান, রোববার ১৮ দলীয় জোটের কর্মসূচি চলাকালে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর করা হয়। “এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৮ দলীয় জোটের অজ্ঞাত ৫শ’ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছে।” তবে এ মামলায় কেউ আটক হয়নি বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০৯ ঘ.