ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবরোধের সময় গাবতলীতে পুলিশের রাবার বুলেটে আহত ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম পল ও সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার ভোর ৬টা থেকে সারাদেশে আট ঘণ্টার এই রাজপথ অবরোধের কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
অবরোধ কর্মসূচি শেষে রোববার বিকালে ফখরুল হাসপাতালে যেয়ে চিকিৎসকদের কাছে তাদের সর্বশেষ অবস্থার খোঁজ নেন।
ফখরুলের সঙ্গে এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, শিরিন সুলতানা ছিলেন।
অবরোধ কর্মসূচির সময় গাবতলীতে সংঘর্ষ চলাকালে পুলিশের রাবার বুলেটে আহত হন পল ও আলম।
এরপর তাদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৭১১ ঘ.
bdnews24