২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ প্রত্যাখ্যান করেছে জনগণ: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, বিরোধী দলের অবরোধ কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, বিরোধী দলের অবরোধ কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে। সংঘাতের মধ্যে রোববার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আট ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষে সরকারি দলের নেতা এই প্রতিক্রিয়া জানান। হানিফ দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে ছিলেন। বিরোধী দলের কর্মসূচি প্রত্যাখ্যান করে সেখানে মিছিল-সমাবেশ করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। বিরোধী দলের কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেয়া হয়নি দাবি করে হানিফ সাংবাদিকদের বলেন, জনগণ তাদের কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। বিএনপির কর্মসূচির মধ্যে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিলের বিষয়ে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে বিজয় মিছিল করেছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো। বঙ্গবন্ধু এভিনিউ, পুরানা পল্টন, কাকরাইল এলাকায় ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন দুপুরে মিছিল করে। “তারা (বিরোধী দল) গাড়ি পুড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করলেও সকলে যে যার কাজে গেছে,” বলেন হানিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৩৯ ঘ.