২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাম মোর্চার হরতালও ১৮ ডিসেম্বর

আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মালিক ও সংশি¬ষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তারসহ কয়েকটি দাবিতে এ হরতাল ডাকা হয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 01:05 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মালিক ও সংশি¬ষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তারসহ কয়েকটি দাবিতে ১৮ ডিসেম্বর হরতাল ডেকেছে বাম দলগুলোর জোট গণতান্ত্রিক বাম মোর্চা। শুক্রবার বাম মোর্চার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাম মোর্চার অন্য দাবিগুলো হলো ট্রেড ইউনিয়ন করতে দেয়া, বিদ্যুৎ, গ্যাস, তেল এর দাম বাড়ানো বাতিল করা, যুদ্ধাপরাধীদের বিচার, ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সীমান্তে হত্যা বন্ধ করা, রামপালের বিদ্যুৎ প্রকল্প বাতিল, ফুলবাড়ীর জনগণের সঙ্গে সম্পাদিত ৬ দফা চুক্তি অবিলম্বে বাস্তবায়ন ইত্যাদি। এর আগে সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জামায়াতে ইসলামীসহ সব ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দল’ নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করাসহ কয়েকটি দাবিতে ১৮ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল। বাম মোর্চার বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণসংহতি আন্দোলনের কার্যালয়ে মোর্চার সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এক জরুরি সভা থেকে বাম মোর্চা আগামী ১৮ই ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে। সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য ড. আখতারুজ্জামান, গণতান্ত্রিক বিপ¬বী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নুু, ওয়ার্কাস পার্টির (পুর্নগঠিত) সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুুস সাত্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ মাহবুব) ভারপ্রাপ্ত আহবায়ক ইয়াসীন মিয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৮৫৫ ঘ.