ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী রোববার রাজপথ অবরোধের কর্মসূচি পালনের সময় রাস্তায় যানবাহন বের না করার অনুরোধ জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে ৯ ডিসেম্বর সারাদেশে রাজপথ অবরোধের কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। । সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালিত হবে।
গত ২৮ নভেম্বর নয়া পল্টনে ১৮ দলীয় জোটের এক জনসভায় এই কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর প্রতি এই অনুরোধ রেখে বলেন, “৯ ডিসেম্বর সারাদেশে রাজপথ অবরোধ হবে। বাস-ট্রাক-মিনিবাস শ্রমিকদের অনুরোধ জানাচ্ছি, দয়া করে সেদিন কেউ গাড়ি বের করবেন না।’
“সদিন আপনারাও জনগণের কাতারে আসুন।’’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১২ ঘ.
bdnews24