২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে জামায়াত-শিবিরের গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা জামায়াত আমিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 09:23 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঠাকুরগাঁও, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা জামায়াত আমিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ও সোমবার সকালে তাদের গ্রেপ্তারে পৃথক অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন জামায়াতের পীরগঞ্জ উপজেলা আমির আবুল কাশিম, আসলামী ছাত্র শিবিরের সদর উপজেলা সভাপতি ফারুখ হোসেন (২৩), সাধারণ সম্পাদক নাইমুদ্দিন (২২) এবং শিবিরকর্মী সাইফুল ইসলাম (২০)। পীরগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠাকুরগাঁও পুলিশের গোয়ন্দা (ডিবি) শাখার একটি দল রোববার রাত ১২টার দিকে আবুল কাশিমকে আটক করে। সকালে ঠাকুরগাঁও শহরের সরকার পাড়ায় শিবির পরিচালিত ছাত্রবাস হাসানুল বান্না থেকে অপর তিনজনকে আটক করা হয়। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব বলেন, গত ৫ নভেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫১০ ঘ.