২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার নীরবতা জামায়াতের কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে: ইনু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াত-শিবিরের সন্ত্রাসী তৎপরতাকে উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

কুষ্টিয়া, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াত-শিবিরের সন্ত্রাসী তৎপরতাকে উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার কুষ্টিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, দেশব্যাপী জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের বিষয়ে খালেদা জিয়ার রহস্যজনক নীরবতা এটাই প্রমাণ করে যে তিনি যুদ্ধাপরাধীদের বিচার বানচালে সর্মথন দিয়ে জামায়াত-শিবিরের সন্ত্রাসী তৎপরতাকে উস্কানি দিচ্ছেন। জামায়াত-শিবিরের এই হামলা পরিকল্পিত বলে ইনু দাবি করেন। তিনি বলেন, এই ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে প্রকাশ্যে খালেদা জিয়ার অবস্থান ঘোষণা করা উচিৎ। সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মতবিনিময় সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলুর রহমান, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা জাসদ সভাপতি গোলাম মহাসীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১২ ঘ.