ঝিনাইদহ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপি ও আওয়ামী লীগ একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার বিকালে প্রিয়নাথ হাইস্কুল মাঠে বিএনপি ৭ নভেম্বর উপলক্ষে সমাবেশ ডাকে। পৌর আওয়ামী লীগও একই স্থানে কর্মীসভা ডাকে।
সংঘর্ষের আশঙ্কায় বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত স্কুল ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান হরিণকুণ্ডুু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রাজ্জাক।
তিনি জানান, সন্ধ্যায় উপজেলা সদরে মাইকিং করে ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েডন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১২ ঘ.
bdnews24