২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল আদালতে

পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় তাকে হেফাজতে চাওয়া হবে বলে আগেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 10:32 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবরোধের মামলায় গ্রেপ্তার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে নিয়েছে পুলিশ।

পল্টন ও শেরে বাংলা নগর থানার দুটি মামলায় তাকে হেফাজতে চাওয়া হবে বলে আগেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকার হাকিম আদালতে হাজির করে পুলিশ।

আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভের মধ্যে আদালতের হাজত খানায় নেয়া হয় ফখরুলকে।