২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম জামিন পেলেন শিমুল বিশ্বাস

পাবনায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র বেঞ্চে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। শিমুল বিশ্বাসের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন আইনজীবী মো. সগীর হোসেন লিয়ন। জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স¤প্রতি পাবনায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়। ওই ঘটনায় শিমুল বিশ্বাসকে আসামি করা হয়। তিনি ওই মামলায় জামিন পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৮১২ ঘ.