২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ১৪ জামায়াত-শিবির নেতাকর্মী জেলে

‘অরাজকতা সৃষ্টির আশংকায়’ বরিশালে ১৪ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

বরিশাল, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অরাজকতা সৃষ্টির আশংকায়’ বরিশালে ১৪ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মহানগরী, আগৈলঝাড়া, উজিরপুর, মেহেন্দীগঞ্জ, হিজলা ও মুলাদী থেকে এদের আটকের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে নগরীর কলেজ এভিনিউ এলাকার একটি মেস থেকে ছয় শিবিরকর্মীকে আটক করে পুলিশ। পুলিশের উপর হামলার মামলায় ছয় জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এসআই। এছাড়া আগৈলঝাড়া, মুলাদী ও মেহেন্দীগঞ্জ থানায় দুই জন করে এবং উজিরপুর ও হিজলা থানায় একজন করে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০৫ ঘ.