২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে সভা সমাবেশ নিষিদ্ধ

সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি দলের কর্মসূচির কারণে ‘শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রাজধানীর পল্টন ও এর আশপাশ এলকায় শুক্রবার বিকাল ৫টা থেকে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 10:43 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি দলের কর্মসূচির কারণে ‘শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রাজধানীর পল্টন ও এর আশপাশ এলকায় শুক্রবার বিকাল ৫টা থেকে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার পল্টন মোড় ও বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট সংলগ্ন এলাকায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি ইসলামী দলের দুটি কর্মসূচি রয়েছে। “এ কর্মসূচিতে জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।” তিনি বলেন, পল্টন, কাকরাইল, দৈনিক বাংলা মোড়, বিজয়নগরসহ এর আশপাশের এলাকায় শুক্রবার বিকাল থেকে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস’ বাক্যাংশ পুনঃস্থাপন, সরকারের নারী নীতি বাতিল, শিক্ষানীতি সংশোধনসহ সব ‘ইসলামবিরোধী’ আইন বাতিল করার দাবিতে গত ২৪ জুলাই পল্টন ময়দানে মহাসমাবেশ করার এই ঘোষণা দেয় সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ ও সমমনা ১২ দল। এছাড়া যুক্তরাষ্ট্রে হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিভিন্ন ইসলামী সংগঠন গত কিছুদিন ধরেই বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ দেখিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৬৩৯ ঘ.