২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়ায় কার্যালয় দখলে আ. লীগের সংঘর্ষ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দলীয় কার্যালয় দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

পঞ্চগড়, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দলীয় কার্যালয় দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি হাফিজউদ্দীন, সাংগঠনিক সম্পাদক করিমুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, ছাত্রলীগ সভাপতি মাসুদ করিম সিদ্দিকি, ছাত্রলীগের আতাউর রহমান ও রোমান্স। এরমধ্যে হাফিজউদ্দীন ও করিমুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আওয়ামী লীগের প্রায় দুইশ’ নেতাকর্মী উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় দখলে নেয়। পরে সকাল ১০টার দিকে দলের আরেকটি গ্র“পের প্রায় একশ’ নেতাকর্মী দলীয় কার্যালয়ে যান। এ সময় উভয়পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। দুপুর ২টা পর্যন্তদফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অভিযোগ করেন, সকালে কিছু গরু চোরাকারবারি, চিহ্নিত সন্ত্রাসী ও বিতর্কিত লোক নিয়ে দলের উপজেলা সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু কার্যালয়টি দখলে নেন। পরে আমরা গেলে আমাদের উপর হামলা চালায়। মাহামুদুর রহমান ডাবলু অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো দখল বা হামলা হয়নি। নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছে। যে কেউ দলীয় কার্যালয়ে আসতে পারে। তেঁতুলিয়া থানার ওসি মনোজ কুমার রায় বলেন, উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯২৪ ঘ.