২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ছাত্রদলের নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ

ছাত্রদলের নতুন সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের নেতৃত্বে সংগঠনের নতুন কমিটির নেতারা মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 06:42 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকার, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের নতুন সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের নেতৃত্বে সংগঠনের নতুন কমিটির নেতারা মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাত ১১ টায় তারা খালেদার সঙ্গে দেখা করতে যান। সাক্ষাতের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। আরো ছিলেন ছাত্রদলের বিদায়ী সভাপতি সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। মঙ্গলবার সকালে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে সভাপতি ও হাবিবুর রশিদ হাবিবকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০৩৯ ঘ.