২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধায় চবিতে ছাত্রদলের আনন্দ মিছিল পণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের বাধার মুখে আনন্দ মিছিল করতে পারেনি ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের বাধার মুখে আনন্দ মিছিল করতে পারেনি ছাত্রদল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিল শুরু করার আগেই পুলিশ তাদের বাধা দেয়। চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হওয়ায় সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করার উদ্যোগ নেয়। কিন্তু পুলিশের বাধার মুখে তারা মিছিল করতে পারেনি। চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিটিং-মিছিলসহ সব ধরনের রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ হওয়ায় ছাত্রদলের আনন্দ মিছিলে বাধা দেওয়া হয়। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে সভাপতি ও হাবিবুর রশিদ হাবিবকে সাধারণ সম্পাদক করে মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের ২০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৭৩৪ ঘ.