বরিশাল, ০১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালে শনিবার প্রতিপক্ষ গ্র“পের হামলায় এক জেলা ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন।
নগরীর সদর রোডে এ হামলায় আহতরা হলেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সোহেল, ছাত্রদলকর্মী মাহফুজ ও সহৃদ।
মাহফুজ ও সহৃদকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেদী হাসান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে সদর রোডের ফকিরবাড়ী মোড়ে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি। এ সময় সাগর, দোলন, পিচ্ছি সুমনসহ ১৫/২০ জন দা, চাপাতি ও লাঠিসোটা নিয়ে হামলা করে।”
তারা সহৃদের মাথা এবং মাহফুজের হাত ও শরীরে কুপিয়ে জখম করে। এছাড়া তাকে পিটিংেয় জখম করে।
তার প্রতিপক্ষ গ্র“পের মহানগর ছাত্রদলের অপর যুগ্ম আহবায়ক মশিউল আলম মঞ্জুর নির্দেশে এ হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে মশিউল আলম মঞ্জুকে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
তবে পিচ্চি সুমন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মতিয়ার রহমান বলেন, “আমরা ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24