২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৮ শিবিরকর্মী আটক

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় ইসলামি ছাত্র শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 09:13 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

সিলেট, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় ইসলামি ছাত্র শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরের দিকে নগরীর টিলাগড়, বালুচর, মেজরটিলা ও ইসলামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। গত সোমবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এমসি কলেজের পুড়িয়ে দেওয়া ছাত্রাবাস সংস্কার, শিক্ষার্থীদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবিতে সমাবেশ ও সড়ক অবরোধ করা হয়। শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার দুপুরে এমসি কলেজের ছাত্রাবাসের কাছে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সড়কে টায়ার জ্বালিয়ে অরাজকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি /এমডি/এমএইচপি/১৫১০ ঘ.