কক্সবাজার, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফের শাহপরীরর দ্বীপে একই স্থানে ছাত্রলীগ ও ছাত্রদল সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচচ বিদ্যালয় ও এর আশপাশের এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, একই স্থানে ছাত্রদল কমিটি গঠন ও ছাত্রলীগ ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে। ফলে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫৫ ঘ.
bdnews24