পটুয়াখালী, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী পৌর মেয়রের ক্লিনিকে হামলা ও ভাংচুরের অভিযোগে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সদর থানায় করা এ মামলায় প্রতিমন্ত্রীর ছেলে আরিফুজ্জামান রনিসহ সাতজনকে আসামি করা হয়।
মঙ্গলবার মধ্যরাতে পটুয়াখালী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের মালিকানাধীন হেলথ কেয়ার ক্লিনিকে হামলা ও ভাংচুর করে একদল যুবক।
হামলায় ক্লিনিকের পরিচালক জহিরুল হক খোকন আহত হলে তাকে প্রথমে বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্লিনিকের পরিচালক জহিরুল হক খোকন বাদী হয়ে মামলাটি করেন।
এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৬ ঘ.
bdnews24