২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদ ও কূটনীতিকদের নিয়ে এরশাদের ইফতার

রাজনীতিবিদ ও কূটনীতিকদের নিয়ে ইফতার করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদ ও কূটনীতিকদের নিয়ে ইফতার করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শুক্রবার রাজধানীর এই ইফতারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মাহবুব-উল-আলম হানিফ অংশ নেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিএনপির সহ-সভাপতি সেলিমা রহমানও এরশাদের ইফতারে উপস্থিত ছিলেন। অন্যদিকে কূটনীতিকদের মধ্যে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ও ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ উপস্থিত ছিলেন। এছাড়া ফিলিস্তিন, সৌদি আরব, কাতার, ভুটান, তুরস্ক, কুয়েত, আফগানিস্তান, যুক্তরাজ্য, মিশর, পাকিস্তান, জাপান, কানাডা, নেপাল, রাশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও ভিয়েতনামের ঢাকাস্থ রাষ্ট্রদূত ও হাইকমিশনারা সাবেক রাষ্ট্রপতি এরশাদের ইফতারে অংশ নেন। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হওলাদার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য, চেয়ারম্যানের উপদেষ্টসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ইফতারে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/২০৩৪ ঘ.