২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ওপর হামলার নিন্দায় বিএনপি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বিএনপি। দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক বিবৃতিতে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তিও দাবি করেছেন। হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের ‘ডাক্তার নামধারী সরকারি দলের ক্যাডার’ আখ্যায়িত করে ফখরুল বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলা চালিয়ে যেভাবে রক্তাক্ত করেছে, তাতে একথা আবারো প্রমাণিত হল, দেশে বিন্দুমাত্র আইনের শাসন নেই।” বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। ভেঙে দেওয়া হয় কয়েকজন আলোকচিত্র সাংবাদিকের ক্যামেরা। ফখরুল বলেন, “ভয় পাইয়ে দিতে যে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীনরা সাংবাদিকদের ওপর নির্যাতন করছে। “দেশের সার্বিক পরিস্থিতি নিরপেক্ষভাবে জাতির সামনে তুলে ধরার অপরাধেই আজ সাংবাদিকরা সরকারের টার্গেটে পরিণত হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১৪০ ঘ.