২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় গরিবদের সহায়তার আহ্বান নোমানের

রমজানে চট্টগ্রাম নগরীর গরিব মানুষদের সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে চট্টগ্রাম নগরীর গরিব মানুষদের সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শুক্রবার সকালে নগরীর পূর্ব বাকলিয়ায় ওয়ার্ড বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের সময় একথা বলেন। আবদুল্লাহ আল নোমান বলেন, দরিদ্রদের সাহায্য করা বিত্তবানদের নৈতিক দায়িত্ব। বিত্তবানেরা যদি দরিদ্রদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সমাজে দরিদ্রের সংখ্যা কমে আসবে। অনুষ্ঠানে বিএনপির ওয়ার্ডর নেতা মো. ইউসুফ, মো. ইসমাইল, অধ্যাপক নুরুল আলম রাজু, আবু তাহের, সোলেমান সর্দার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেড় শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/সিএস