২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা খুন: নওয়াপাড়ায় হরতাল পালিত

যশোরের নওয়াপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক লুৎফর রহমান হত্যার প্রতিবাদে শুক্রবার ছয়ঘণ্টা হরতাল পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

যশোর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের নওয়াপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক লুৎফর রহমান হত্যার প্রতিবাদে শুক্রবার ছয়ঘণ্টা হরতাল পালিত হয়েছে। অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় হরতাল চলাকালে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। যশোর-খুলনা মহাসড়কে যানবাহন চলাচলও সীমিত ছিল। পুলিশ প্রহরায় ঢাকা ও খুলনাগামী দূরপাল্লার যানগুলো নওয়াপাড়া এলাকা অতিক্রম করে। অভয়নগর উপজেলা বিএনপি সভাপতি ফারাজী মতিয়ার রহমান বলেন, হরতালের সমর্থনে সকালে নওয়াপাড়া বাজারে মিছিল বের করে বিএনপি। ওই সময় আতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভয়নগরের ধোপাদী মোড়ে নিজের মুদি দোকানে বসেছিলেন নওয়াপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান। দু’টি মোটরসাইকেলে আসা অজ্ঞাত সন্ত্রাসীরা তার গলায় অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে সন্ত্রাসীরা বোমার ফাটিয়ে পালিয়ে যায়। অভয়নগর থানার ওসি সালেক আহম্মেদ এ ঘটনার পর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এর আগে গত ৪মে অভয়নগর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম দুর্বৃত্তের বোমা হামলায় নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.