২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের হামলায় জবি ছাত্রলীগের দুই কর্মী আহত

প্রতিপক্ষ গ্রুপের হামলায় জগন্নাথ বিশ^বিদ্যালয় ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 06:26 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

জবি, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষ গ্রুপের হামলায় জগন্নাথ বিশ^বিদ্যালয় ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত রিয়াজ হোসেন রাজ ও রুবেল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে এ হামলা চালানো হয়। গত শুক্রবার রাতে জবি ক্যাম্পাসে বিশ^বিদ্যালয় ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক নিজামউদ্দিন ও খন্দকার আফিরুজ্জামান গ্রুপের কর্মীদের মধ্যে মারামারি হয়। এ সময় আরিফ গ্রুপের কর্মীদের হামলায় নিজাম গ্রুপের কয়েকজন কর্মী আহত হয়। এ ঘটনার জের ধরে সোমবার ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে নিজাম গ্রুপের কর্মীরা প্রতিপক্ষ ওই গ্রুপের দুই কর্মী রিয়াজ ও রুবেলকে ছুরিকাঘাত করে। এ বিষয়ে আরিফুজ্জামান জানান, আহত দুই জন সুস্থ হওয়ার পর কারা এ ঘটনা ঘটিয়েছে তা বের করে ব্যবস্থা নেওয়া হবে। তবে নিজামউদ্দিন ওই হামলার ঘটনায় তার গ্রুপের কোনো কর্মী জড়িত নয় বলে দাবি করেন। বিশ^বিদ্যালয় প্রক্টর অশোক কুমার সাহা বলেন, বিশ^বিদ্যালয়ের কোনো ছাত্র এ ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০০৮ ঘ.