২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের অভিযোগ গঠনের শুনানি পেছাল

জোট নেতাদের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করায় আদালত হরতালের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২৪ জুলাই নতুন দিন রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৪ জুলাই নতুন দিন রেখেছে আদালত। বিরোধী দলের পাঁচ সাংসদসহ ৮ নেতার আইনজীবীরা মঙ্গলবার শুনানির নির্ধারিত দিনে আদালতের কছে সময় চেয়ে আবেদন করলে মহানগর দ্রুত বিচার হাকিম মো. এরফান উল্লাহ এই নতুন তারিখ দেন। জোট নেতাদের আবেদনে এর আগেও একবার এ মামলার অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়। শুনানির দিন থাকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীরসহ ৩০ জন এদিন আদালহে হাজির হন। এ মামলার ৪৬ আসামির মধ্যে ৪ জন পলাতক রয়েছেন। বাকি ৫ জন বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। এদিকে জোট নেতাদের আইনজীবীরা রোজা ও ঈদের পর শুনানির দিন রাখার আবেদন জানালে আদালত তা নাকচ করে ২৪ জুলাই তারিখ নির্ধারণ করে দিলে বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী আদালতে দাঁড়িয়েই বিচারকের উদ্দেশ্যে কটূক্তি করেন। গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় মির্জা ফখরুলসহ বিরোধী দলের ৪৩ জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। এরপর ১০ মে ৪৬ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় তেজগাঁও থানা পুলিশ। উচ্চ আদালতের নির্দেশে জোট নেতারা এ মামলায় জামিন চাইতে গত ১৬ মে বিচারিক আদালতে গেলে হাকিম মো. এরফান উল্লাহ তা নাকচ করে তাদের কারাগারে পাঠান। গত ৭ জুন মির্জা ফখরুলসহ ৩০ নেতাকে হাইকোর্ট জামিন দেওয়ার পর অধিকাংশ জ্যেষ্ঠ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৩৩৫ ঘ.