ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত হোলগার মিশায়েল মঙ্গলবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে খালেদার সঙ্গে ছিলেন বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২৩৭ ঘ.
bdnews24