২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের অভিযোগ গঠন ২১ জুন

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না- ২১ জুন তা জানাবে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না- ২১ জুন তা জানাবে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানি শেষে বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এ দিন ঠিক করে দেয়। নতুন একটি অভিযোগ ও ৮ জন নতুন সাক্ষীকে আর্ন্তভুক্ত করার বিষয়ে প্রসিউকিউশনের তিনটি আবেদনের ওপরও শুনানি শেষ হয় এদিন। শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। গণহত্যার নতুন অভিযোগ মুজাহিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার নতুন অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের ১৩ মে ফরিদপুর কোতোয়ালী থানার বাগচর এলাকায় এই জামায়াত নেতার নেতৃত্বে হিন্দু স¤প্রদায়ের ১০ জনকে হত্যা করা হয়। মুজাহিদ ওই দিন স্থানীয় কালু রাজাকারসহ বেশ কয়েকজন সহযোগীকে নিয়ে পাকিস্তানি পতাকাবাহী একটি ছাদ খোলা জিপে করে হামলায় অংশ নেন। ২০১০ সালের জুন মাসে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় জামায়াত নেতা মুজাহিদকে। প্রসিকিউশন তার বিরুদ্ধে অনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের পর গত ২৬ জানুয়ারি তা আমলে নেয় ট্রাইব্যুনাল। মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয় গত ১১ মার্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৪৩০ ঘ.