ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান করে বিএনপি।
রোববার বিকাল ৫টায় এই প্রার্থনা সভা হয়।
এতে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তীসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১৩৮ ঘ
bdnews24