২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদার খাবার বিতরণ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার দিনের কর্মসূচির শেষ দিনে শনিবার পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে খাবার বিতরণ করছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 08:10 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার দিনের কর্মসূচির শেষ দিনে শনিবার পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে খাবার বিতরণ করছেন খালেদা জিয়া। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আজিমপুর বটতলা থেকে এই কার্যক্রম শুরু করেন বিএনপি চেয়ারপারসন। আজিমপুরের বটতলায় খাবার বিতরণের কর্মসূচি উদ্বোধনের সময়ে দলের সহসভাপতি সেলিমা রহমান, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনা উপস্থিত ছিলেন। জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে চার দিন ধরে খাবার বিতরণ চলছে। গত ৩০ মে মোহাম্মদপুরের টাউন হল থেকে এই কর্মসূচি শুরু করেন খালেদা জিয়া। বুধ ও বৃহস্পতিবার দুই দিনে তিনি রাজধানীর ৬০টির বেশি স্থানে খাবার বিতরণ করেন। বিরোধীদলীয় নেতা শনিবার নবাবগঞ্জ, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, যাত্রাবাড়ী, জুরাইন, কদমতলী, হাতিরপুলসহ ১০টির বেশি স্থানে খাবার বিতরণ করবেন। বিকালে হাতিরপুলে খাবার বিতরণের মধ্য দিয়ে চার দিনের এই কর্মসূচির সমাপ্তি টানবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১০ ঘ.