দিনাজপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বীরগঞ্জে পৌর মেয়রসহ চার জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
এরা হলেন পৌর মেয়র ও উপজেলা জামায়াত আমীর মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক এ কে এম কাওসার, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান।
শুক্রবার দুপুরে বীরগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয় থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বীরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার প্রস্তুতির খবর পেয়ে কার্যালয় তল্লাশি শেষে ওই চার জামায়াত নেতাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় কার্যালয় থেকে প্রচুর ইসলামী বই ও ১১টি ফাইল আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪০ ঘ.
bdnews24