২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিএনপির এক ইউনিয়ন নেতা খুন

ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

খুলনা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে নিহত গোলাম মহম্মদ ছট্টুর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যও ছিলেন। ডুমুরিয়া থানার ওসি এম মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছট্টু বুধবার রাত সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পর বাড়িতে ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি বাগানের ভেতর তার লাশ দেখতে পায় এলাকাবাসী। সকাল ১১টার দিকে পুলিশ ছট্টুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকা- হতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩৫ ঘ.