২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ওআইসির সাবেক মহাসচিবের বৈঠক

ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি‘র সাবেক মহাসচিব ড. হামিদ আলগাবিদ মঙ্গলবার বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি‘র সাবেক মহাসচিব ড. হামিদ আলগাবিদ মঙ্গলবার বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে ইসলামী সম্মেলন সংস্থার কার্যক্রম ও মুসলিম উম্মার ঐক্য ও সংহতি নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন। ওআইসির সাবেক মহাসচিবের সঙ্গে বৈঠকে খালেদার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩৩০ ঘ.