২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুবদল নেতার’ হামলায় আহত ছাত্রলীগ নেতা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছাত্রলীগ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

কুড়িগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছাত্রলীগ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। সিঙ্গারডাবড়ীহাট বাজারে শনিবার এ হামলায় আহত রোকনুজ্জামান রোকন (২৮) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। গুরুতর আহত অবস্থায় তাকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে রাজারহাট থানার ওসি ছাদেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে পশ্চিম দেবত্তর গ্রামের বাসিন্দা ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও একাধিক মামলার আসামি হারুন-অর-রশিদের (৩৬) সঙ্গে রোকনুজ্জামানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হারুন রামদা দিয়ে রোকনের মাথায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর হারুন পালিয়ে গেছেন। হারুনের বিরুদ্ধে রাজারহাট থানায় কয়েকটি মামলা রয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২০৪৯ ঘ.