২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে ডিসিসির গাড়িতে আগুন

বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে টানা হরতালের দ্বিতীয় দিন রাজধানীর দৈনিক বাংলা মোড়ে একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 09:16 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে টানা হরতালের দ্বিতীয় দিন রাজধানীর দৈনিক বাংলা মোড়ে একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর ২টার দিকে দৈনিক বাংলা মোড়ের কাছে ঢাকা সিটি কর্পোরেশনের একটি পিক-আপ ভ্যানে আগুন দেওয়া হয়। পরে লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। আগুনে গাড়ির ড্যাসবোর্ড পুড়ে গেছে। গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। তাদের সরকার গুম করেছে বলে বিএনপি দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোববারও একই কর্মসূচি দেওয়া হয়। রোববার থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফায় দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল। সোমবার হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসআই/আরএ/১৫১১ ঘ.