মুন্সীগঞ্জ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষার মধ্যে বিরোধীদলের ডাকা হরতালের সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরার পথসভায় এরশাদ বলেন, “বিএনপি হরতাল দিয়ে দেশের এইচএসসি পরীক্ষা বন্ধ করে দিয়েছে। এত শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। এদের ক্ষমতায় আনা যাবে না।”
“বিএনপি হরতাল দিয়ে ব্যাপক ক্ষতি করছে। এভাবে দেশকে চলতে দেওয়া যায় না”, যোগ করেন তিনি।
সিরাজদিখান উপজেলার জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ হাওলাদারের সভাপতিত্বে ওই সভায় তিনি বলেন, “যারা ক্ষমতায় আছে তারাও দেশ ভাল চালাতে পারছে না।”
দেশের সা¤প্রতিককালের হত্যাকাণ্ডের উল্লেখ করে তিনি বলেন, “বাড়িতে থাকলে খুন আর রাস্তায় থাকলে গুম।”
তিনি বলেন, “দেশে যে গণতন্ত্র চালু করা হয়েছে, এই গণতন্ত্র দেশের মানুষ চায় না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৭৫৯ ঘ.
bdnews24