২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া ফিরেছেন

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার রাতে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 06:15 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার রাতে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা হয় বলে সাংবাদিকদের জানান তার প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি বলেন, চেয়ারপার্সন সুস্থ আছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১১টা নাগাদ ঢাকায় পৌঁছান খালেদা। গত ৯ এপ্রিল তিনি সিঙ্গাপুর যান। বিমানবন্দরের বাইরে বিএনপি চেয়ারপার্সনকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শাহজাহান ওমর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক আবদুল মান্নান, আবদুল মান্নান, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অঙ্গসংগঠনের নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, সুলতান সালাহউদ্দিন টুকু ও দলীয় সংসদ সদস্যসহ কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/০০১৫ ঘ.