ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তাবিষয়ক একটি সংলাপে যোগ দিতে বৃহস্পতিবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক বিষয়ক সহকারী মন্ত্রী এন্ড্রু জে শাপিরো।
মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাপিরো ১৫ থেকে ১৯ এপ্রিল ভারত ও বাংলাদেশ সফর করবেন। নিরাপত্তা বিষয়ক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপে তিনি মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
এই সংলাপের মাধ্যমে সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা, সন্ত্রাস প্রতিরোধের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ভারত তাদের প্রতিরক্ষা সহযোগিতা, কর্মকর্তা বিনিময় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত দু’দেশের মধ্যে প্রায় ৯০০ কোটি ডলারের প্রতিরক্ষা বাণিজ্য হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এএল/২২২৩ ঘ.
bdnews24