২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবলীগ-সেচ্ছাসেবক লীগে সংঘর্ষ, আহত ১০

ঢাকার সাভারে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

সাভার, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আকরান চৌরাস্তায় এ সংঘর্ষ হয়। সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম ও যুবলীগের যুগ্ম-আহব্বায়ক সেলিম মণ্ডলের গ্র“পের মধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংঘর্ষ হয়। আধ ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় গ্র“পের ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে বাম পায়ে গুলিবিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মমিনুল হক সিজার ও আরেক নেতা সোহরাব হোসেনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। গুলিবিদ্ধ দু’জনই নজরুল ইসলামের গ্র“পের বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২১৪৩ ঘ.