২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দু’টি গ্র“পের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দু’টি গ্র“পের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষকালে চারটি গাড়ি, পাঁচাটি মোটরসাইকেলসহ কয়েকটি সরকারি কার্যালয়ে ভাংচুর চালানো হয়। এর জেরে পূর্ব নির্ধারিত উপজেলা আইনশৃৃঙ্খলা কমিটির মাসিক সভা পণ্ড হয়ে যায়। এ ঘটনায় উপজেলা পরিষদের পক্ষ থেকে অন্তত জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভা চলাকালে সাংসদ গোলাম দস্তগীর এবং উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি আরো বলেন, সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর এলে শাহজাহান ভূঁইয়ার সমর্থকরা বিভিন্ন স্লোগান দেয়। এ খবর ছড়িয়ে পড়লে সাংসদের সমর্থকরা এসে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দেয়। এরপর লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উপজেলা পরিষদ ভবনের সামনে রাখা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগ সভাপতির গাড়ি এবং পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের অফিস সহকারী (চলতি দায়িত্ব) মোস্তফা আবু হানিফ বাদী হয়ে একটি মামলা করেছেন। বেআইনিভাবে একত্রিত হয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের সরকারি অফিস ও গাড়ি ভাংচুর করার অভিযোগে চার থেকে পাঁচশ’ উশৃংখল জনতাকে মামলায় আসামি করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে ইউএনও সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, “আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। পরবর্তীতে দু’পক্ষের সমর্থকদের মধ্যে লাঠিসোঠা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উপজেলা মৎস্য, খাদ্য ও সমাজসেবা অফিসসহ কয়েকটি স্টাফ কোয়ার্টারে ভাংচুর হয়েছে।” গোলাম দস্তগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃংখলা কমিটির মাসিক সভায় যোগ দিতে উপজেলা কার্যালয়ের সামনে এলে চেয়ারম্যানের সমর্থকরা তার গাড়ি ঘেরাও করে স্লোগান দেয়। সভাতেও তার উদ্দেশে গালাগাল দেন চেয়ারম্যান। “আমার গাড়ি আটকের খবর ছড়িয়ে পড়লে শত শত জনতা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলা পরিষদে অবস্থান নিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে,” বলেন এই সংসদ সদস্য। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংসদের সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সরকারি অফিস, চারটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করে। “আমার লোকজনকে মারধরও করেছে তারা,” বলেন তিনি। সংঘর্ষে আহতরা হলেন কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মতিন মোল¬া, যুবলীগ নেতা আসাদ, মিলন, মজিবুর রহমান, আরমান, জুয়েল মোল¬া, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা সোহেল, শরীফ মিয়া, দেলোয়ার হোসেন, আমজাদ হোসেন, শামীম, জুয়েল ও আজিজ। আহত সবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৩৯ ঘ.