২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক শুক্রবার

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। গণভবনে শুক্রবার বিকাল ৫টার এই বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন বলে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিরোধী দলের ১০ জুনের আলটিমেটাম ঘোষণার পর এটাই আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০২৫ ঘ.