২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারামারির পর ঝালকাঠী ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার

ঝালকাঠীতে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের পর পৌর কমিটির সভাপতি ও সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পৌর কমিটিকে বিলুপ্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 09:34 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঝালকাঠী, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীতে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের পর পৌর কমিটির সভাপতি ও সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পৌর কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন ও সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত কয়েক মাস ধরে ছাত্রলীগের পৌর কমিটির সভাপতি মাঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক রাসেল দলের আদর্শবিরোধী কাজ করে আসছে-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রলীগ একটি তদন্ত কমিটি গঠন করে। অভিযোগের সত্যতা পাওয়ায় কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ছাত্রলীগ পৌর কমিটির সভাপতি মাঈনুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এভাবে বহিষ্কার বা পৌর কমিটি বিলুপ্ত করার সাংবিধানিক অধিকার জেলা ছাত্রলীগের নেই।” সড়ক বিভাগের একটি ঠিকাদারি কাজের দরপত্র দাখিল নিয়ে বুধবার রাতে শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় ছাত্রলীগের জেলা ও পৌর শাখার দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এসময় কয়েকজন পুলিশসহ দুপক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। পৌর কমিটির বহিষ্কৃত নেতারা জেলা কমিটির সেতাদের বিরুদ্ধে সড়ক ভবনের দরপত্র নিয়ন্ত্রণের অভিযোগ করে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৩০ ঘ.